বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

সংবিধান সম্মত উপায়েই নির্বাচন হবে: ওবায়দুল কাদের

দেশের সংবিধান সম্মত উপায়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তিনি বলেন, বর্তমানে যে রিজার্ভ রয়েছে,তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান করবে, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। বিএনপি কেন তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামাতে পারছে না, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

বাংলা টিভি/ মাসুদ রানা

সংশ্লিষ্ট খবর

Back to top button