আইন-বিচারঅপরাধ

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: ১৭ বছর পর ৪ আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার ১৭ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী আফসানা আক্তার মিতাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২০০৫ সালে জুনে মামলা হয়। এ মামলায় একজনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দিয়েছে আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button