ক্ষমতার পালাবদলে নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণ পথ: ওবায়দুল কাদের

ক্ষমতার পালাবদলে নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণ পথ। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।ক্ষমতার পালাবদল চাইলে,বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। কাদের বলেন,পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (২৩ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে,মেট্রোরেল-১ এর নির্মাণকাজ তদারকির জন্য,পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন,বিএনপি যেভাবে অগ্নিসন্ত্রাসের আভাস দিচ্ছে,তাতে ফখরুল সাহেবদেরই নিরাপদ গন্তব্য খুঁজতে হবে।দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে বিএনপিকে নির্বাচনে আ সার আহ্বান জানান তিনি।
মরা গাঙের ঢেউ দেখে বিএনপি মনকলা খাচ্ছে মন্তব্য করে,জনসমাগম দেখতে আওয়ামী লীগের যে কোন জেলা সমাবেশে, মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন,দেশে ফেরার সৎ সাহস নেই তার।
বাংলা টিভি/অজিত



