বাংলাদেশ

১৯ জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং: এনামুর রহমান

বঙ্গোপাসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ রূপ নিলে তা উপকূলের ১৯ জেলায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। রোববার (২৩ অক্টোবর) সকালে সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,এটি লঘুচাপ আকারে গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল। সেটি ধীরে ধীরে ২২ অক্টোবর দুপুর ১২টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।একইদিনে নিম্নচাপ ও রোববার গভীর নিম্নচাপে পরিণত হয়।

তিনি আরও বলেন,ঘূর্ণিঝড়টি আগামী সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তবে বর্তমান যে ডিরেকশন আছে আর দিক যদি পরিবর্তন না করে এবং উত্তর-পশ্চিম দিকে যেতে থাকে তাহলে ভারতের ভুবনেশ্বর ও পশ্চিমবাংলায় আঘাত হানবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button