অপরাধ

কোটি টাকার জাল নোটসহ আটক-৪

ঢাকা, খুলনা ও সিরাজগঞ্জ থেকে প্রায় কোটি টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। সকালে, রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মইন এ বিষয়ে বিস্তারিত জানান।

র‌্যাব জানায়, এই চক্রের অন্যতম হোতা মো. মাউন হোসেন সাব্বির ও তার সহযোগীসহ ৪ জনকে ঢাকার চকবাজার, সিরাজগঞ্জ এবং খুলনা থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।

এসময় জাল নোট ও তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ চক্রের আরো ১৫ থেকে ২০ জন সক্রিয় সদস্য রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button