স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন কোনো ষড়যন্ত্র বা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। দেশের জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধু শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।
আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয়, তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা চেঞ্জের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোটের মাধ্যমে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবেন তা জনগণ মেনে নেবে না।
ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে মনে করি।
বাংলা টিভি/ ইমন



