আওয়ামী লীগ
জনসমাগম কাকে বলে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের

জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির তিনটা সমাবেশ দেখেই নাকি সরকারের কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে, সকালে নিজ বাসভবন থেকে একথা বলেন তিনি।
কাদের বলেন, বিএনপির সমাবেশে দশ লাখের টার্গেট কোরেও এক লাখ লোক হয়নি,আবার কোথাও পাঁচ লাখ টার্গেট কোরেও ৫০ হাজার লোক সমাগম হয়নি। তবে, কাল থেকে বিএনপি দেখবে জনসমুদ্র কাকে বলে।
বাংলা টিভি / বুলবুল



