স্বাস্থ্য

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪৪০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৪৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২৮ জন মারা গেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৭৯ জন ও ঢাকার বাইরে ১৬১ জন রয়েছে।

বর্তমানে সারা দেশে তিন হাজার ৫৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৮০ জন ও ঢাকার বাইরে এক হাজার ২৫৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫ হাজার ২৬৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৩৭২ জন ও ঢাকার বাইরে ১০ হাজার ৮৯০ জন। একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১৯ জন ও ঢাকার বাইরে নয় হাজার ৫৭৬ জন।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button