আওয়ামী লীগ

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টায় এ বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানায়, আজকের সভা থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত হবে।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button