বাংলাদেশ

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় আড়াই ঘণ্টা ফেরি বন্ধ

শীত শুরুর দিকে, আর এদিকে মৌসুমের প্রথম কুয়াশায় ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর কুয়াশা কমে গেলে সকাল আটটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যায়। এর আগে কুয়াশার কারণে দৌলতদিয়া প্রান্তে চারটি এবং পাটুরিয়া প্রান্তে বাকি সাতটি ফেরি নোঙর করে ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে মৌসুমের প্রথম কুয়াশা পড়তে থাকে।

এর আগে হালকা কুয়াশা পড়লেও নৌযান চলাচলে তেমন কোনো সমস্যা হয়নি। রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। তাই আজ ভোর সাড়ে ৫টার দিকে অতিমাত্রায় ঘন কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button