বাংলাদেশ

কমিউনিটি পুলিশের সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সম্ভব হয়েছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী যখন প্রথম ক্ষমতা গ্রহণ করেন, তখন পাহাড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম সক্রিয় ছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অপারেশনের পাশাপাশি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ  দেয়ার পর  থেকেই পাহাড়ে শান্তির সুবাতাস বইছে।

দুপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, বর্তমান সরকারের সময় যেভাবে সন্ত্রাসী কার্যক্রম দমন করা হয়েছে বা নিয়ন্ত্রণ করা হচ্ছে তা বিশ্বব্যাপী প্রশংসিত। আইন-শৃঙ্খলা বাহিনী এবং কমিউনিটি পুলিশ সদস্যদের সমন্বয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করেছি’,  বলেও বলেন তিনি।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button