বাংলাদেশ

তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে দুর্নীতি করে দেশকে দুরাবস্থায় নিয়ে গেছে। গণআন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করে, জাতীয় সরকার গঠন করা হবে, তারা আগামীতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে।

রংপুর মহানগরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে ছিলো নেতাকর্মীদের সরব উপস্থিতি। ‍দুপুরে, দলের কেন্দ্রীয় নেতারা যোগ দেন সেখানে।

এসময় সরকারের বিভিন্ন সমালোচনা করেন বিএনপি নেতারা।

সমাবেশে বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে ‍যাবে না বিএনপি।

ফখরুল বলেন, সবক্ষেত্রে দুর্নীতি করে সরকার দেশে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে, আগামীতে প্রয়োজেন জাতীয় সরকার গঠন করা হবে, তারা দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে।

এসময়, আন্দোলন বেগবান করতে দলের কর্মীদের প্রতি আহবান জানান নেতারা।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button