বাংলাদেশ
মাইক্রোবাস উল্টে প্রাণ গেল বাবা-মেয়ের

শরীয়তপুরের জাজিরায় মাইক্রোবাস উল্টে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মা ও আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দাতপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তার মেয়ের নাম মাইশা মীম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার কক্সবাজার থেকে পরিবার নিয়ে শরীয়তপুর আসছিলেন রাশেদুল হক রাশেদ। পথে নড়িয়ার জামতলা এলাকায় পৌঁছালে গাড়ি উল্টে সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ ও তার দেড় বছরের মেয়ে মীম মারা যায়। স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলা টিভি/ হীরা



