বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ করবেন না, সামাল দিতে পারবেন না: ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেন আমি নাকি দুবাইয়ের টাকা পাই, টাকার উপর ঘুমাই। বেশি ঘাটাবেন না, কেঁচো বেরিয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা পৈতিক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। আমাদের নেতাকর্মীরা নিজের টাকায় চাঁদা দিয়ে সমাবেশ করছে। আর আপনারা (আওয়ামী লীগ) কি করেন এটা সবাই জানানে।’

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ দুর্ভিক্ষে পরিণত হয়েছে, এটা আমার কথা না, প্রধানমন্ত্রীর কথা।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে। নির্বাচনকালীন ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বাতিল করেছে আওয়ামী লীগ। এখন বলে তারা করেনি, আদালত করেছে। টিকে থাকার জন্য জনগণকে বোকা বানাতে চায় তারা। ফখরুল প্রশ্ন রেখে বলেন, এতো উন্নয়ন করেছেন তাহলে ভয় পান কেন?

গায়েবি মামলায় আওয়ামী লীগকে নোবেল পুরস্কার পাওয়া উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button