আওয়ামী লীগ

সাম্প্রদায়িক অপশক্তির সাহায্যে বিএনপি সভা-সমাবেশ করছে: ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তির সাহায্যে বিএনপির সভা-সমাবেশ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি আবারও যদি আগুন সন্ত্রাস সৃষ্টি করে, জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। সকালে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে প্রস্তুতি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমাবেশ কোন পাল্টাপাল্টি কর্মসূচি নয়।

জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের বিভিন্ন প্রস্তুতি সভা ও ধারাবাহিক কর্মসূচি হচ্ছে। তবে জনগণ কোন সাম্প্রদায়িক শক্তির পক্ষে নয়, তারা সব সময় আওয়ামী লীগের সাথে রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button