বাংলাদেশ
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

প্রয়াত নেতাদের আদর্শ মাথায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যায় জাতীয় সংসদের ২০তম অধিবেশনে, সংসদ উপনেতা প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরী এবং সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে আনা শোক প্রস্তাবে আলোচনায়, তিনি এ আহবান জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেহেতু জনগণের সংগঠন, সৈয়দা সাজেদা চৌধুরীর মতো নিবেদিত নেতা এবং দলের অজস্র কর্মীরা হাল ধরে রেখেছিছেন বলেই, চরম দুঃসময়েও এই সংগঠন দিক হারায়নি, নীতি আদর্শ নিয়ে সামনে এগিয়ে গেছে।
বাংলা টিভি / বুলবুল



