আওয়ামী লীগ

বিএনপিকে নিয়ে দেশের মানুষ বিপদে রয়েছে: ওবায়দুল কাদের

দেশের মানুষ কোন বিপদে নেই,প্রকৃতপক্ষে বিএনপিকে নিয়েই দেশের মানুষ বিপদে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন। জনগণ  মনে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়,বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচানোর জন্য কখন কি ঘটিয়ে বসে তা নিয়ে জনগণ দুশ্চিন্তায় আছে।

বিবৃতিতে তিনি বলেন, আর একজন রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে কাপুরুষের মত বিদেশে পালিয়েছে এবং ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাকে নিয়ে বিএনপি আন্দোলনের স্বপ্ন দেখছে যা হাস্যকর।

বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে বিএনপি সঠিক পথে ফিরে আসবে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button