বাংলাদেশ

এবার ৫ লাখ টন চাল ও তিন লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা

চলমান সংকট মোকাবেলাসহ চালের বাজার নিয়ন্ত্রণে, প্রতিবছরের মত এবারও ধান ও চাল কিনতে যাচ্ছে সরকার। চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতিকেজি ৪২ টাকা দরে পাঁচলাখ টন ধান ও ২৮ টাকা দরে তিন লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।

দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ১০ নভেম্বর থেকে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কর্মসূচি শুরু হবে।

চলতি বছরে প্রতিকেজি চালের দাম  বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। চালের বাজারদর নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং, আমদানি শুল্ক কামানোসহ সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও বাজারে অস্থিরতা কাটেনি ।

এ অবস্থায় অন্যান্য বছরেও মতো এবারও সরকারিভাবে চাল-ধান কেনা বিষয়ে,  দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, বিশ্বজুড়ে খাদ্য সংকট চলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করছেন। সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, বাংলাদেশে খাদ্যসংকট হবে না, বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

এ বছর আমনের লক্ষ্যমাত্রা ও উৎপাদন পরিস্থিতি নিয়ে, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, চলতি মৌসুমে ধানের চাষ বেশি হয়েছে উৎপাদনও ভালো হবে।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, অতীতের তুলনায় বর্তমানে চালের উৎপাদন খরচ বিবেচনায় রেখে চাল ও ধানের দাম নির্ধারণ করা হয়েছে।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button