বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৭৮৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, এদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭৮৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ঢাকায় ৩৭৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪২ হাজার ১৯৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ হাজার ২৯৫ জন। দেশে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৭ জন মারা গেছেন।



