আওয়ামী লীগ

ডিসেম্বর থেকে কোন ছাড় নয়, রাজপথ হবে আওয়ামী লীগের

বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেয়া হবে না- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকেলে, রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে যোগ দিয়ে, দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেন তিনি।

এসময় কাদের বলেন, বিজয় মাস ডিসেম্বরে এই রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে। ডিসেম্বরের রাজপথ হবে আওয়ামী লীগের রাজপথ। এসময়, হুমকি না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে, বিএনপি নেতাদের প্রতি আহবান জানান কাদের।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button