
যে লড়াই চলছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আজও বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ও বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য এবং অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছি।
আজ সকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ হুশিয়ারি দেন ।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে ফিরে পাওয়া, ভোটের অধিকার ফিরে পাওয়ার একটা মুক্ত সমাজ সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলবার জন্য লড়াই করছে বিএনপি। এই লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গণতন্ত্রকে মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন মিরজা ফখরুল ।
বিএনপি দেশের সব মানুষকে মুক্ত করে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



