বাংলাদেশ

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ ডিসেম্বর

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা জানিয়েছেন, আজ সম্রাট আদালতে উপস্থিত হলে, সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেন। আদালত ধার্য তারিখ পর্যন্ত সম্রাটের জামিন বহাল রেখেছেন।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button