আওয়ামী লীগরাজনীতি

বিএনপি কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশ কর্মসূচির নামে বিএনপি জনদূর্ভোগ কিংবা জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি, গণপ্রকৌশল দিবস-২০২২ ও আইডিইবির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলা মেনে রাজনৈতিক কর্মসূচি পালনে আপত্তি নেই। তবে বিএনপির সভা-সমাবেশকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও জানমালের ক্ষতি হলে, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এসময় পুলিশের কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা দেশের কথা চিন্তা করে না বা দায়িত্ব পালনে অনীহা প্রদর্শন করেছেন তাদের চিহ্নিত করা হচ্ছে।

নারায়ণগঞ্জে বুয়েটের এক শিক্ষার্থীর মরদেহ পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকদিন আগে নিহতের স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button