আওয়ামী লীগরাজনীতি
আইএমএফ’র কঠিন শর্ত মেনে ঋণ নেবে না সরকার: ওবায়দুল কাদের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র কঠিন শর্ত মেনে সরকার ঋণ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (৯ নভেম্বর) সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপি বাইরে আন্দোলন করলেও ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নেবে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আদালত নাকচ করে দিয়েছেন। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে তাদের বাধা কোথায়? এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কিছু বলব না, আমরা আজিজ মার্কা কোনো নির্বাচন করব না।’
বাংলা টিভি/অজিত



