আওয়ামী লীগসরকার
ছেলেরা যা পারেনি, মেয়েরা তা-ই পেরেছে: প্রধানমন্ত্রী

ছেলেরা যা পারেনি, মেয়েরা তা-ই পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আজ বুধবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সাফজয়ী নারী ফুটবলার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ ও কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে ২ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। স্কুলগুলোতেও খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। এ সময় প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বাংলা টিভি/অজিত



