বাংলাদেশ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১৯২ জনের।
এদিকে একই সময়ে নতুন করে ৮৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২৪৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭৫ জন ও ঢাকার বাইরে ৪১৩ জন।
বাংলা টিভি/ হীরা



