বাংলাদেশ

স্পিকারের সঙ্গে ডিএমপি কমিশনারের সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। সাক্ষাৎকালে তারা পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন ডিএমপি কমিশনার।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে। এ সময় তিনি সন্ত্রাস ও অরাজকতা দমন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় বর্তমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করার ফলে দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button