বাংলাদেশ

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশ

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশ আজ। ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংগঠনের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সমাবেশে যোগ দিতে এরইমধ্যে সেখানে পৌঁছে গেছেন নেতাকর্মীরা। দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা ঢুকেছেন সমাবেশ স্থলে।

সমাবেশস্থলে ঢুকতে টিএসসি ও উদ্যানের মন্দির গেইটে লাইনে দাঁড়িয়েছেন লক্ষাধিক নেতাকর্মী।  চারপাশে জনসমুদ্র। নেতাকর্মীরা সমাবেশে প্রবেশ করছেন মিছিল নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর পেরিয়ে একদিকে গুলিস্তান, আবার আরেক দিকে ধানমন্ডি পর্যন্ত মিছিলের সারি গিয়ে ঠেকেছে।

নির্দিষ্ট কিছু রঙের টিশার্ট আর ক্যাপ পরে সমাবেশে আসতে দেখা যাচ্ছে কর্মীদের। অনেকের টিশার্টে যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আগামী দিনের পদপ্রত্যাশীদের ছবিও রয়েছে।

আজকের এ সমাবেশকে যুবসমাবেশ বলা হলেও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত হয়েছেন।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button