বাংলাদেশ
ফারদিন হত্যায় কোনো ক্লু পায়নি ডিবি : হারুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) ঢাকার কোনো এক জায়গায় খুন হতে পারেন বলে মন্তব্য করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তবে এখন পর্যন্ত এ ঘটনার কোনো ক্লু পায়নি ডিবি।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা তিনি।
তিন দিন নিখোঁজ থাকার পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।
ফারদিনের মৃত্যুর রহস্য খুজছে ডিবি।
বাংলা টিভি/ হীরা



