বাংলাদেশ
এবার দেশের বিমানবন্দরেই হবে সকল হজযাত্রীর ইমিগ্রেশন

শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশির কাজ ঢাকায় সম্পন্ন হবে। সৌদি আরবের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ চুক্তি সাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।
একই সঙ্গে দু-দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি চুক্তি সই হয়েছে। মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী এখন থেকে ইমিগ্রেশন,ব্যাগেজ চেকিং সবকিছু বাংলাদেশের বিমানবন্দর সম্পন্ন হবে।



