বাংলাদেশ

গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই, দেশে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে নির্বাচন ব্যবস্থায় যতটা স্বচ্ছতা ও জবাবদিহিতা এসেছে, তা আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের ফসল। সকালে গণভবনে, দলের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই, দেশ এগিয়ে যাচ্ছে।

সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকের শুরুতে সুচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে, দেশে হত্যা, সন্ত্রাস আর দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল। তারা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করেনি। কিন্তু আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে, দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে, দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।

বিদ্যুৎ সাশ্রয়ের কারণে যেটুকু কষ্ট হয়েছে,আগামী মাস থেকে হয়তো তা আর থাকবে না বলেও আশ্বস্ত করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, সবাইকে মিতব্যায়ী হওয়ার পরামর্শ  দেন তিনি।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button