বাংলাদেশ

আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিলো জঙ্গিরা

ঢাকার নিম্ন আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবির দুই সদস্য আবু সিদ্দিক ও মঈনুলকে ছিনিয়ে নিয়ে গেছে জঙ্গিরা।

আজ রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছে। ঢাকার সব চেকপোস্টগুলোতে মেসেজ পাঠানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে।

আদালত সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চারজনের মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। দুই বাইকে চারজন এসেছিলেন। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button