রাজনীতি

জঙ্গি আসামি ছিনতাই আর বিএনপির নৈরাজ্য একই সূত্রে গাঁথা: তথ্যমন্ত্রী

আদালত থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত জঙ্গি আসামি ছিনতাই আর বিএনপির নৈরাজ্য একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন,বিএনপি বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসীদের আশ্রয় দাতা। মন্ত্রী বলেন, আদালত থেকে জঙ্গিদের ছিনতাই, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা আর  বিএনপির নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টি একই সূত্রে গাঁথা। দেশের জনগণ ও শিল্পীসমাজকে এই নৈরাজ্য প্রতিরোধের আহবান জানান তিনি।

এদিকে, ১০ ডিসেম্বরকে কেন্দ্র কোরে বিএনপি সারা দেশ থেকে সন্ত্রাসীদের রাজধানীতে আনার পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button