রাজনীতি
সরকার নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে: আমির খসরু মাহমুদ

বিএনপির ঢাকার মহাসমাবেশকে নস্যাৎ করার জন্য সরকার বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিকালে নয়া পল্টনে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণ জেগে উঠেছে রাস্তায় নেমেছে। সরকারের পতন না হ্ওয়া পযর্ন্ত রাজপথেই থাকবে তারা। তাই বিএনপিকে হুমকি ধামকি দিয়ে কোন লাভ হবে বলেও জানান তিনি।
আমির খসরু আরো বলেন, গাড়ি বন্ধ করে গ্রেফতার চালিয়েও যখন কোন সমাবেশ সরকার বন্ধ করতে পারে নাই।তখন ঢাকার দশ ডিসেম্বরের মহাসমাবেশও বন্ধ করতে পারবে না বলে বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেন তিনি।
বাংলা টিভি / বুলবুল



