আওয়ামী লীগরাজনীতি

কাঙ্খিত উপস্থিতি হবে না বলেই বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না: তথ্যমন্ত্রী

কাঙ্খিত উপস্থিতি হবে না বলেই বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না। বলেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বুদ্ধিজীবী হত্যার নীলনকশার দিন ১০ ডিসেম্বর কেন বিএনপির সমাবেশ’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,পাকিস্তানিরা সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল আর সে কারণেই বিএনপি সেখানে সমাবেশ না করে নয়াপল্টনে করতে চায়।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করলে তো তারা গাড়ি ভাঙচুর করতে পারবে না। ১০ ডিসেম্বর আওয়ামী লীগও মাঠে থাকবে সেদিন অরাজকতা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

তথ্যমন্ত্রী বলেন, কয়দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। যে দলের মহাসচিব পাকিস্তানই ভালো ছিল এ কথা বলে তার আসলে এদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button