আওয়ামী লীগরাজনীতি
দেশের ইতিহাসকে কেউ যেন বিকৃত করতে না পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের ইতিহাসকে কেউ যেন বিকৃত করতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ আহ্বান জানান।
স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চাওয়া অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা দেয়ারও দাবী জানান তিনি।
তিনি বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা মাস’ হিসেবে ঘোষণা করার।
বাংলা টিভি/অজিত



