রাজশাহীতে বিএনপির গণসমাবেশ

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ আজ (শনিবার)। বিএনপির এটি নবম বিভাগীয় গণসমাবেশ। রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠে) এই গণসমাবেশ অনুষ্ঠিত ।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকলে বিমানযোগে রাজশাহীতে পৌঁছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জিএম সিরাজ রাজশাহীতে পৌঁছান।
এদিকে সমাবেশ স্থলের পাশে ঈদগা মাঠের আশপাশে বিএনপির নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে। সেই সঙ্গে তাঁবুতে তাঁবুতে ছোট ছোট সমাবেশ করেছেন নেতাকর্মীরা। অন্যদিকে মাদ্রাসা মাঠে ও এর আশপাশে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কের ওপর বসেছে খাবারসহ বিভিন্ন ধরনের জিনিসের দোকান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিপু, গণসমাবেশের সমন্বয়কারী ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সমাবেশে উপস্থিত থাকবেন।
বাংলা টিভি/ হীরা



