বাংলাদেশসরকার

দেশ ফসলে ভরপুর, বাজারে মাছ-মাংসের অভাব নেই: পরিকল্পনামন্ত্রী

দেশে নতুন বছরে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা চাল আমিদানি করতে চাই না। এ মুহূর্তে সোনালী ফসলে ভরপুর, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।

আজ রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের মল্লিকপুর ব্যাটালিয়নে ২৮ বিজিবির মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‌ মানুষের আয় ক্রমান্বয়ে বাড়ছে। নতুন নতুন মানুষ বাজারে প্রবেশ করছে। মানুষের চাহিদা ও জোগানের মধ্যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। এটি বিশ্বের সকল দেশে হয়।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে কী কাজ করতে হবে, তা প্রধানমন্ত্রীর মাথায় প্ল্যানিং করা আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করা হয়।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button