শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সমুদ্রের অপার সম্ভাবনা উপলব্ধি কোরে,সরকার সামুদ্রিক খাতের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশই সমুদ্র পথে হয়।অবাধ বাণিজ্যের স্বার্থেই সমুদ্রপথকে নিরাপদ রাখতে হবে।সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২’উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।যুদ্ধ নয়,শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান।
২৮ দেশের অংশগ্রহণে সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে, শুভেচ্ছা স্মারক বইয়ের মোড়কও উন্মোচন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন,অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সামুদ্রিক সম্পদ ও সামুদ্রিক বাণিজ্য রক্ষায়, সমুদ্রে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে,কাজ করে যাচ্ছে সরকার ।
যুদ্ধ নয়,শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন,যেকোনো যুদ্ধই মানবজাতির জন্য ক্ষতিকর।বাংলাদেশ কখনোই যুদ্ধ চায় না।বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।
‘সবার সাথে বন্ধুত্ব,কারও সাথে বৈরিতা নয় বলেও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা টিভি/ হীরা



