শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না: ওবায়দুল কাদের

দেশের উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনীতিকদের তৎপরতার বিষয়ে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে দলের অভ্যর্থনা উপকমিটির সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, দূতাবাসের রাষ্ট্রদূতরা এত বড় বড় কথা যে বলেন, সম্পর্কটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে— ১৯৭১, ‘৭৫-এ৷ তার পরও আমরা বন্ধুত্ব চাই। কিন্তু এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে, এতে কারও লাভ হবে না। সবারই লেনদেন আমাদের আছে। অহেতুক কেন এসব কথা বলছেন?
নির্বাচনে জালিয়াতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় না, এ শব্দটি আমেরিকার জন্য ব্যবহার হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পাঁচজন লোক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যানসি পেলোসি কীভাবে লুকিয়ে ছিলেন। এই দৃশ্য আমরা দেখেছি।



