বাংলাদেশ

এখনো নাইটিঙ্গেল-ফকিরাপুল সড়ক বন্ধ

অনেক নাটকীয়তার পর সমাবেশের অনুমতি মেলে গোলাপবাগ মাঠে। কিন্তু পল্টন সড়ক কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধই রাখা হয়েছে।

আজ (শনিবার) সকালে ওই এলাকা ঘুরে দেখা যায়- নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়ক বন্ধ রেখেছে পুলিশ। দুই প্রান্তেই শুধু চলাচল করছে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবার যানবাহন। পল্টনের অলিতেগলিতে পর্যন্ত মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, এপিসিসহ জটলা-সমাবেশ ছত্রভঙ্গের সব উপকরণ।

পল্টন থানার ওসি বলেন, দুদিন আগেই যেহেতু এখানে সমাবেশ কেন্দ্রীক বিশৃঙ্খলা হয়েছে, পুলিশের ওপর হামলা, নাশকতার চেষ্টা হয়েছে, সেজন্য জননিরাপত্তা রক্ষায় নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সড়ক বন্ধ রাখা হয়েছে।

ওসি বলেন, আজ বিএনপির সমাবেশ গোলাপবাগে। প্রশ্ন উঠতেই পারে পল্টনের সড়ক তবে কেন বন্ধ? পুলিশ জননিরাপত্তাকে অধিক গুরুত্ব দিচ্ছে। বিএনপির দলীয় কার্যালয় নয়াপল্টনে। সমাবেশ গোলাপবাগে হবে, পল্টনে নয়। এখানে যাতে জননিরাপত্তা স্বাভাবিক থাকে সেজন্যই সড়ক বন্ধ রাখা। এটা সাময়িক। সমাবেশ শেষে আবারও খুলে দেওয়া হবে সড়ক। জননিরাপত্তা বিধানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। আশা করছি এই এলাকায় কোনো সমস্যা হবে না।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button