বাংলাদেশ
সাভারে আওয়ামী লীগের জনসভা

সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনির স্কুল মাঠে দুপুর ২টার দিকে সমাবশে শুরু হয়। এই জনসভায় আওয়ামী লীগের শীর্ষ নেতারাও যোগ দিয়েছেন।
কেন্দ্রীয় নেতাদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে আশপাশের এলাকা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক (এমপি), অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি), জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শিক্ষামন্ত্রী দীপু মনি ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বাংলা টিভি/ হীরা



