বাংলাদেশ

অগ্নিসন্ত্রাসী-হত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই : তথ্যমন্ত্রী

দেশে অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি-জামাতের নেতাদের বিচারের আওতায় আনা হবে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।

তিনি বলেন, যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের রাজনীতি থেকে বিদায় করতে হবে।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক মানববন্ধনে যোগ দিয়ে, এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় পেট্রোল বোমা ও আগুনসন্ত্রাসের বিচার দাবি করেন আহত ও নিহতদের স্বজনরা।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ পোড়ানোর প্রতিবাদে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় অগ্নিসন্ত্রাসের ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

পরে প্রধান অতিথির ব্ক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মারা মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। দেশে অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি-জামায়াতের নেতাদের বিচারের আওতায় আনা হবে।

অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্থদের আর্তনাদ বিশ্বঅঙ্গনে তুলে ধরার কথা জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের রাজনীতি থেকে বিদায় করতে হবে।

 

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button