রাজনীতিআওয়ামী লীগ

বিএনপির সাত এমপি পদত্যাগ করলে সংসদ অচল হবে না: ওবায়দুল কাদের

বিএনপির ৭ জন চলে গেলে সংসদ অচল হয়ে যাবে না, এগুলো দলটির রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভার আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময়, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিএনপি-জামায়াতে সন্ত্রাস-নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে, বিকেলে সাভার রেডিও কলোনি মাঠে, জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এবং সাভার পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমূদ্রে পরিণত হয় সেই সমাবেশস্থল।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সংসদ থেকে পদত্যাগের ভয় দেখিয়ে লাভ নেই। তাদের কয়েকজন এমপি না গেলে, জাতীয় সংসদ থেমে থাকবে না। সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এ সময় দেশের জনগণ আর আগুনসন্ত্রাসীদের দেখতে চায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button