আইন-বিচাররাজনীতি

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে ফখরুল-আব্বাসের আবেদন

কারাগারে ডিভিশন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার হাইকোর্টে এ আবেদন করা হয়। হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

গত ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় করা মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার দেখানো হয়।

সোমবার এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেন আদালত।

বাংলা টিভি/ইমন

সংশ্লিষ্ট খবর

Back to top button