টাঙ্গাইলে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ১০ ঘন্টার বেশি বিলম্ব চলাচল

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘন্টা পরে রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগ সচল হয়েছে। মঙ্গলবার(১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রায় ১২ ঘন্টা পরে প্রথম ট্রেন হিসেবে রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে গেছে। ট্রেন সচল হওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
অসীম কুমার তালুকদার বলেন, সকাল সাড়ে দশটা থেকে ঢাকা থেকে উত্তর অঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রংপুর এক্সপ্রেস সকাল সাড়ে দশটা ঢাকা থেকে সেরে গেছে।
প্রসঙ্গত, সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেনটির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার না হওয়ায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটা পর্যন্ত দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস আটকা পড়েছিলো। সিডিউল জটে পড়া ট্রেনগুলো ধীরে ধীরে ছাড়তে শুরু করেছে।
বাংলা টিভি/ ইমন



