বিএনপি ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন সংঘাতের উসকানি দিচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপি ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন সংঘাতের উসকানি দিচ্ছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে, রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় কাদের বলেন আওয়ামী লীগের কাউন্সিলের দিনে বিএনপির গণমিছিল ডাকা উসকানিমূলক। এসময় অপশক্তিকে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
বিএনপি দেশে অপতৎপরতা চালানোর ষড়যন্ত্র করছে জানিয়ে, অপশক্তিকে প্রতিহত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের দিনে বিএনপির গণমিছিল ডাকা উসকানিমূলক। ১০ তারিখে ব্যর্থ হয়ে তারা এখন ২৪ ডিসেম্বর গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে।
এসময় অপরাজনীতিকারীদের আর কোন ছাড় দেয়া হবে না বলে জানান আওয়ামী লীগ নেতারা।
বাংলা টিভি/অজিত



