বাংলাদেশ

যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে সম্মেলন। সম্মেলন সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করছি, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারব।

বাংলা টিভি/ হীরা

সংশ্লিষ্ট খবর

Back to top button