বাংলাদেশ

৭১’এর সশস্ত্র যুদ্ধ রাজারবাগ থেকেই শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে রাজারবাগ আক্রমণ করে। আর পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাইতো প্রথম সশস্ত্র যুদ্ধ শুরু হয় এ রাজারবাগ থেকেই।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। সময় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশটি এমনি এমনি স্বাধীন হয়নি। অনেক রক্ত, অনেক আন্দোলন, অনেক ত্যাগের বিনিময়ে এ দেশটি স্বাধীন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ মধ্যরাতে ‘অপারেশন সার্চলাইট’-এর নামে রাজারবাগ আক্রমণ করে। তখন পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রথম সশস্ত্র যুদ্ধ রাজারবাগ থেকেই শুরু হয়েছিল। তাই আমাদের কাছে এ জায়গাটি অত্যন্ত পবিত্র। ওই রাতেই এই রাজারবাগে ৭৮ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়াও স্বাধীনতা যুদ্ধে পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশটিকে স্বাধীন করেছি, আমাদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি স্মরণ করি।

সংশ্লিষ্ট খবর

Back to top button