বাংলাদেশ
মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তবে, নিরাপত্তার স্বার্থে তিনি কোথাও যাবার আগে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করা উচিত।
সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সম্প্রতি শাহীনবাগে নিখোঁজ এক বিএনপি নেতার বোনের বাসায় যান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সেটি না জানালেও, তার নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিলো।



